বুকিং শুরু এয়ার ইন্ডিয়ার, শুক্রবার থেকেই নির্দিষ্ট রুটে শুরু হবে পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আগেই বন্ধ করা হয়েছিল বাস, ট্রেন ও বিমান পরিষেবা। কিন্তু সম্প্রতি বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আর ঠিক সেকারনেই এয়ার ইন্ডিয়ার ৬৪টি ফ্লাইট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শুধুমাত্র আটকে পড়া ভারতীয়দেরই নয় এবার আন্তর্জাতিক বেশ কয়েকটি রুটে বিমান চালাবে এই জাতীয় উড়ান সংস্থা।  বুধবার একটি বিবৃতি জারি করে এমনটাই জানাল এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়ার এই বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার থেকে যাত্রীদের জন্য বুকিং শুরু হচ্ছে। আগামী ৮ থেকে ১৪ মে ভারত থেকে লন্ডন, সিঙ্গাপুর, আমেরিকার ও নির্দিষ্ট আরও কয়েকটি রুটে বিশেষ কিছু বিমান চালানো হবে। একইসাথে বিমানের টিকিট কাটার জন্য বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। 

এবিষয়ে জাতীয় উড়ান সংস্থাটি জানিয়েছে, ভারত থেকে যেসমস্ত যাত্রীরা অন্য দেশে যাবেন, তাঁদের অবশ্যই গন্তব্য দেশের নাগরিকত্ব থাকতে হবে। তাছাড়া যাদের গ্রিন কার্ড বা ওআইরসি কার্ড থাকবে তাঁরাও যাত্রা করতে পারবেন বলে জানানো হয়েছে। ভ্রমনের পুরো খরচ সংশ্লিষ্ট যাত্রীকেই বহন করতে হবে। আরও বলা হয়েছে, টিকিট কাটার আগে যাত্রীদের নিজ নিজ দেশের ওয়াবসাইটে দেওয়া শর্ত অনুসারে শারীরিক পরীক্ষা করিয়ে নিতে হবে। যাত্রীদের থার্মাল স্ক্রিনিংও করতে হবে। কেবলমাত্র উপসর্গহীন যাত্রীরাই ভ্রমনের জন্য ছাড়পত্র পাবেন। প্রত্যেক যাত্রী তাঁদের নিজের দায়িত্বে যাত্রা করবেন। নির্ধারিত শর্তের কোন একটি পূরণ না হলে যাত্রীর বিমান টিকিট বাতিল করে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube