নিউজটাইম ওয়েবডেস্ক : গঠিত হল কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই বোর্ডের সদস্য সংখ্যা ১৪। মঙ্গলবারই প্রশাসক হিসেবে নির্বাচিত হন ফিরহাদ, বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল নির্বাচন। ডেপুটি মেয়র অতিন ঘোষও এই বোর্ডের সদস্য।
৭ই মে মেয়র হিসেবে কার্যকাল শেষ হওয়ার ঠিক পরে দিনই প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম প্রশাসক বসছে। করোনার জেরে স্থগিত হয়েছে পুর ভোট। ফলে অনিশ্চয়তা দেখা দেয় কলকাতা পুরসভার ভবিষ্যৎ। কলকাতা পুরসভায় আইনত প্রশাসক বসানোর নিয়ম না থাকলেও, রিমুভাল অব ডিফিকাল্টিস অ্যাক্ট-এ ফিরহাদ হাকিমকেই প্রশাসক করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই, বিরোধীরা তোপ দাগেন প্রশাসনের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন জানান, সমস্ত ঘটনাই তৃণমুলের পরিকল্পনা। ইচ্ছে করে স্থগিত করা হয় পুর নির্বাচন এবং এখন করোনার অজুহাতে ফের ফিরহাদকে আসনে বসাল মমতা সরকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

