স্থলপথে বাংলাদেশের সাথে দ্রুত চালু করতে হবে বাণিজ্য, রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের কেন্দ্র রাজ্য চিঠি চালাচালি। রাজ্যপালের পর এবার রাজ্যের পত্র ‌যুদ্ধ কেন্দ্রের সাথে। বাংলাদেশের সাথে স্থলপথে বাণিজ্য বন্ধ করা ‌যাবে না, একথা সাফ জানিয়ে নবান্নকে চিঠি কেন্দ্রের। ‌যদিও স্থানীয় মানুষের আপত্তির জেরে সীমান্ত খোলা ‌যাচ্ছেনা বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পাঠানো হল পত্র বোমা। রাজ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অমান্য করে বিপ‌র্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করা হচ্ছে বলে তোপ দেগেছে কেন্দ্র। ‌

ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিনই কয়েকশো কোটি টাকার বাণিজ্যিক আদান প্রদান হয়। কিন্তু করোনা সংক্রমণের জেরে বর্তমানে তাও বন্ধ।  ফলে কা‌র্যত থমকে গেছে দুই দেশের মধ্যে স্থল পথে বাণিজ্য। গত এপ্রিল মাসের ২৪ তারিখ কেন্দ্রের তরফ থেকে একটি চিঠিতে জানানো হয় এই বাণিজ্য দ্রুত শুরু করতে হবে।

চিঠিতে বলা হয় সীমান্ত বন্ধ থাকায় বাংলাদেশে রফতানির জন্য ‌যাওয়া অত্যাবশ্যকীয় পণ্যের লরি আটকে পড়েছে সীমান্তের এপারে। একই রকম ভাবে বাংলাদেশ থেকে আমদানি পণ্যের গাড়ি আটকে আছে সীমান্তের ওপারে। সেই কারণে দ্রুত খুলতে হবে সীমান্ত। কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশও ছিল এই চিঠিতে। 

এই পরিস্থিতিতে স্থলপথে দ্রুত বাণিজ্য চালু করতে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবকে দ্বিতীয় চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। চিঠিতে পয়লা মে জারি হওয়া লকডাউন নির্দেশিকা তুলে ধরেন তিনি। পড়শি রাষ্ট্রগুলির সাথে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে কোনো রাজ্যই পণ্যবাহি গাড়ি আটকাতে পারবেনা বলে চিঠিতে উল্লেখ করা হয়।  রাজ্য সরকারের একতরফা সিদ্ধান্ত বিপ‌র্যয় মোকাবিলা আইনের লঙ্ঘন বলে সরাসরি নবান্নকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্ত খুলে সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube