লকডাউনের মধ্যেও সুখবর, সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গত ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। প্রতিদিনই এখন ঘুম ভাঙছে দুঃসংবাদ দিয়ে। দিনের পর দিন যেভাবে মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তায় ঘুম উড়েছে প্রশাসন থেকে শুরু করে দেশবাসী সকলের। কিন্তু সমস্ত খারাপের মধ্যেও এবার মিলল এক খুশির খবরও। জানা গেল ইতিমধ্যেই বাঘের সংখ্যা বাড়ল সুন্দরবনে। এদিন এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷

সুন্দরবনে বাঘের সংখ্যা গুনতে সুন্দরবন বনদপ্তর এবং ব্যাঘ্র প্রকল্প গত বছর ৫৭৮টি ক্যামেরা লাগায়। একিসাথে ব্যবহার করা হয় বিভিন্ন  বিদেশি প্রযুক্তিও। সেই পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে ৮টি বাঘ বেড়ে মোট বাঘের সংখ্যা দাঁড়ায় ৮৮টি। কিন্তু করোনা আবহে তা বেড়ে হল ৯৬। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই তথ্য জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, এই ৯৬টি বাঘের মধ্যে পুরুষ বাঘ রয়েছে ২৩ টি, বাঘিনী রয়েছে ৪৩টি এবং বাকি ১১ টি হল শাবক। তবে তাদের মধ্য়ে থেকে ১৯ টি বাঘকে সনাক্ত করা সম্ভব হয়নি বলেই জানি গিয়েছে। বাঘ দেখা যাচ্ছে বিট অফিসগুলিতেও। 

বুধবার বনমন্ত্রী দাবি করেন, ‘ট্র্যাপ ক্যামেরার সাহায্য নিয়ে বাঘের গণনা হয়েছে৷ তাই প্রতিটি বাঘের গায়ে থাকা ডোরাকাটাদাগ দেখে বাঘের সংখ্যা গোনা হয়েছে। ফলে একই বাঘকে দু’ বার গণনা করার কোনও সম্ভাবনা নেই।’ তিনি আরও বলেন, ‘গত কয়েকবছরে এটাই সুন্দরবনে বাঘের সংখ্যায় সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে৷ এর আগে একবছরে সাতটিবাঘ বেড়েছিল। যে পদ্ধতিতে গণনা করা হয়েছে, তাতে ভবিষ্যতে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube