নিউজটাইম ওয়েবডেস্ক : ফের পত্র বিভ্রাটে রাজ্য। করোনা আবহে কেন্দ্র রাজ্য দ্বৈরথ এবার প্রকাশ্যে। রাজ্যে করোনা মোকাবিলায় শৈথিল্য নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত যে আগামী দিনে আরও জোরালো হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গেল রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে লেখা এই চিঠিতে।
চিঠিতে ভাল্লা লেখেন, পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর হার ১৩.০২ শতাংশ, যা দেশের অন্যান্য রাজ্যের থেকে বেশি। এতেই বোঝা যায় রাজ্যে যথাযথ টেস্ট হচ্ছেনা। এর আগেও রাজ্যে থাকাকালীনও বেশ কয়েকটি চিঠি দিয়েছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এই চিঠিতে বলা হয়, রাজ্যে বেশ কয়েকটি গোষ্ঠি লকডাউন অমান্য করছে। এমনকি লকডাউন কার্যকর করতে গেলে আক্রমণ করছে পুলিশকেও। বাজারে মানা হচ্ছেনা সামাজিক দুরত্বের নিয়ম, মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন অনেকে। পরীক্ষা কম হওয়া, সঠিকভাবে কন্ট্যাক্ট ট্রেসিং ইত্যাদি হচ্ছেনা রাজ্যে। এ বিষয়েই রাজ্যে থাকাকালীন মুখ্যসচিবকে চিঠি দেয় কেন্দ্রীয় দল। এরপর দিল্লি ফিরে সেই মত রিপোর্ট পেশ করার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজ আসে এই চিঠি। চিঠিতে আরও বলা হয়, চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দেওয়া হচ্ছেনা সঠিক পিপিই। পর্যাপ্ত পরিমানে মাস্ক ও গ্লাভস নেই তাদের জন্যে। কলকাতা-হাওড়ায় অবাধে ভাঙা হচ্ছে লকডাউন। কোয়ারেন্টাইন সেন্টারের পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন এই চিঠিতে। এমনকি কনটেইনমেন্ট এলাকাতেও মানা হচ্ছেনা নিয়ম। তবে এই বিষয়ে তৃণমুল সাংসদ শান্তনু সেন এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির হয়ে কাজ করছে স্বরাষ্ট্র সচিব। তাঁর মুখে কথা বসাচ্ছে বিজেপি। এই ভয়ানক পরিস্থিতিতেও রাজনীতি করছে এই দল। Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

