শর্তসাপেক্ষে শীঘ্র‌ই চালু হতে পারে পরিবহন ব্যবস্থাঃ নিতিন গডকরী

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৫ মার্চ দেশজুড়ে প্রথম দফার লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই বন্ধ সমস্ত পরিবহন ব্যবস্থা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে ৪ মে থেকে ফের তৃতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার জেরে আগামী ১৭ মে পর্যন্ত বহাল থাকবে লকডাউন। তবে তৃতীয় দফার লকডাউনের পরে বেশ কিছু ক্ষেত্রে ছাড়পত্র দেয় কেন্দ্র। এর মধ্যেই দেশে পরিবহন ব্যবস্থা চালু করার কথা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। 

বুধবার ভিডিও কনফারেন্সের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী জানান, খুব শীঘ্রই চালু হতে চলেছে সমস্ত পরিবহন ব্যবস্থা। তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা সমস্ত বিধিনিষেধ। একইসাথে তিনি এদিন জানান, গাড়ি চালানোর সময় হ্যান্ড ওয়াশ ব্যবহার ও মাস্ক পরার মতো বিষয়গুলিও মাথায় রাখতে হবে। 

১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার পরেই ধীরে ধীরে গ্রীন ও অরেঞ্জ জোনে বাস চালান হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে সেক্ষেত্রে যাত্রী সংখ্যা সিটের সংখ্যার অর্ধেক হতে হবে। কিন্তু এই নির্দেশিকা মেনে বাসমালিকেরা বাস চালাতে আগ্রহী হবেন কিনা সেবিষয়েই উঠছে নানান প্রশ্ন। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube