নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয় দফার লকডাউন ঘোষণার পরেই পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তাই তাঁদের ফেরানোর স্বার্থে প্রথমে দশটি শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু আচমকাই এদিন সেই সমস্ত ট্রেনগুলি বাতিল করে দেয় কর্ণাটক সরকার। আর এই ঘটনার জেরে বিতর্কের ঝড় উঠেছে সারা দেশ জুড়।
কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল সেরাজ্যের প্রশাসন! মঙ্গলবার এবিষয়ে মুখ খুললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তাঁর কথায়, কর্মসুত্রে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকেরা খুব শীঘ্রই কাজে যোগদান করতে পারবেন। তাই এই মুহূর্তে তাঁদের আর নতুন করে বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন নেই। আর ঠিক সেকারনেই নিজ নিজ রাজ্যে ফেরার জন্য শ্রমিক স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে সরকারের তরফে। তবে ট্রেন বাতিলের পর থেকেই নেট দুনিয়ায় কর্নাটক প্রশানের বিরুদ্ধে সমালোচনর ঝড় উঠতে শুরু করে। কেন সেরাজ্যের শ্রমিকেরা বাড়ি ফেরা থেকে বঞ্চিত হবেন? এমন সব প্রশ্নও উঠতে শুরু করে। তবে শ্রমিকদের ফের কাজে যুক্ত করার জন্যই সরকার তাঁদের বাড়ি পাঠাতে চাইনি বলে এদিন দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

