রেকর্ড সংখ্যক আক্রান্ত ২৪ ঘন্টায় রাজ্যে, নতুন করে আক্রান্ত ১১২ জন

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় রেকর্ড হল আক্রান্তের সংখ্যায়। একদিনে নতুন করে আক্রান্ত হল ১১২ জন, এই সংখ্যা এখনও প‌র্যন্ত সর্বাধিক। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬। ডেলি বুলেটিনে জানালেন স্বরাষ্ট্র সচিব। তবে রাজ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৬৫ জন। গতকাল প‌র্যন্ত সুস্থতার সংখ্যা ছিল ২৬৪, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ জন।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের, ফলে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২। বাকি মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন আছেন ১০৪৭ জন করোনা রোগী।

রাজ্যে গত ২৪ ঘন্টায় ২৫৭০ টি স্যাম্পল টেস্ট হয়েছে। রাজ্যে এখন ২৪ ঘন্টায় ২৫০০-র ও বেশি পরীক্ষা হচ্ছে বলে জানান সচিব। এখনও প‌র্যন্ত মোট স্যাম্পল টেস্ট হয়েছে ৩০,১৪১ টি।

সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে এখন আছেন ৪,৬০৪ জন। এবং কোয়ারেন্টাইন থেকে রিলিজ হয়েছেন ১৭,২৪৪ জন। হোম কোয়ারেন্টাইনে আছে ৯৬৬৩  জন। এবং হোম কোয়ারেন্টাইন সম্পর্ণ করেছেন ৬৪,৯৭৫ জন।

তৃতীয় দফার লকডাউনের পর রাজ্যে কর্মক্ষেত্রে কিছু ছাড় মিলেছে। ফলে কাজও শুরু হয়েছে বেশ কিছু অত্যাবশ্যকীয় ক্ষেত্রে। কাজ শুরু করার আর্জি এসেছে ১২,১০৬ টি সংস্থা থেকে। তার মধ্যে অনুমতি পেয়েছে ৫,০৯৮ টি সংস্থা, এবং অনুমতি পায়নি ৬,২১১ টি সংস্থা। ৭৯৭ টি সংস্থার আর্জি এখনও বিবেচনাধীন।

রাজ্যে করোনা মোকাবিলায় প্রথম থেকেই নেওয়া হয়েছে প্রস্তুতি। ‌হচ্ছে ‌যথাসম্ভব টেস্টও। তথাপী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিতর্ক হচ্ছে রাজ্যে করোনা মোকাবিলায় প্রশাসনের ভুমিকা নিয়ে। এই নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র সচিব।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube