নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা রোগ গোপন করলেই এবার জেল সহ মোটা অঙ্কের জরিমানা হবে সংশ্লিষ্ট ব্যক্তির। এদিন অর্ডিন্যান্স জারি করে এমনই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল যোগী প্রশাসন। রাজ্যে করোনা সংক্রমণ রুখতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে।
করোনা ভাইরাসের আতঙ্কে বর্তমানে ঘুম উড়েছে দেশবাসীর। কবে এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি মিলবে তা নিয়েই চলছে নানান জল্পনা। তবে এই মাহামারী ঠেকাতে ইতিমধ্য়েই নানান পদক্ষেপ গ্রহন করেছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। তার মধ্যে এবার আরও এর ধাপ এগিয়ে আরও কড়া হল যোগীর রাজ্য। এখনও পর্যন্ত সেরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৮০ জন। মৃত্যু হয়েছে ৫০ জনেরও বেশি মানুষের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০০’র বেশি মানুষ। কিন্তু আতঙ্ক যেন দিনের পর দিন বেড়েই চলেছে। নিজামুদ্দিন থেকে ফেরত এসে অনেকেই উত্তরপ্রদেশে লুকিয়ে রয়েছেন বলে অভিযোগ ওঠে। একইসাথে হাসপাতাল ও কোয়ারেনটাইন কেন্দ্রগুলি থেকে বেশ কয়েকজনের পালিয়ে যাওয়ার ঘটনা, নতুন করে সরকারের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছিল। তাই এবার আর কোনরকম ঝুঁকি না নিয়েই করোনা পরিস্থিতিতে নয়া অর্ডিন্যান্স আনল যোগী আদিত্যনাথ সরকার। এই অর্ডিন্যান্স অনুসারে, করোনা আক্রান্ত কোন ব্যক্তি যদি আত্মগোপন করে থাকেন, সেক্ষেত্রে তাঁর ১ থেকে ৩ বছরের জেল হতে পারে। তবে এখানেই শেষ নয়। জেলের পাশাপাশি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা জরিমানাও তাঁকে দিতে হবে বলে জানানো হয়। এছাড়াও কোন করোনা আক্রান্ত রোগী যদি চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করেন তাহলে তাঁর ১ থেকে ৩ বছরের জেলের পাশাপাশি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা জরিমানাও হবে। ইতিমধ্য়েই যোগী রাজ্যে করোনা ঠেকাতে একটি সংস্থা গঠন করা হয়েছে। আর এই সংস্থা নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

