নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি ‘আরোগ্য সেতু’ অ্যাপের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ওঠেছিল। এবার সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্র। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র সাফ জানিয়ে দেয়, সরকারি এই অ্যাপের মাধ্যমে কোন ভাবেই তথ্য চুরির সম্ভাবনা নেই। এটি একেবারেই সুরক্ষিত।
মোদী সরকারের তরফে প্রথমে প্রত্যেক সরকারি কর্মচারীদের ‘আরোগ্য সেতু’ অ্যাপ ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়। এমনকি কাজে বেরোনোর আগে অ্যাপটি থেকে কোনও আপত্তি করা হচ্ছে কিনা তা যেমন দেখে নিতে হবে তেমনই অফিসে ঢোকার আগেও অ্যাপটি খুলে দেখতে হবে। যদি অ্যাপটি ‘সেফ’ অথবা ‘লো রিস্ক’ দেখায় তাহলেই ওই কর্মী কাজে ঢুকতে পারবেন বলে জানিয়ে দেয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগ। সংস্থাগুলিকে এই নির্দেশিকা দেওয়ার কিছুদিনের মধ্যেই বেসরকারি সংস্থা গুলিতেও এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এর পরেই ঘটে সমস্যা। জানা গিয়েছে, এই অ্য়াপকে হাতিয়ার করেই ভারতীয় সেনাদের থেকে তথ্য চুরি করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। হোয়াটসঅ্যাপের এই অ্যাপটি ইনস্টলের জন্য লিঙ্ক পাঠানো হচ্ছে। এবং তা ডাউনলোড করলেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে এই পন্থা অবলম্বন করেই কর্মী ও আধিকারিকদের মোবাইল হ্যাক করে যাবতীয় তথ্য চুরি করার ফাঁদ পাতা হচ্ছে। তাই এই অ্য়াপটি কতটা সুরক্ষিত তা নিয়েই এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।
বর্তমানে প্রায় ৯০ লক্ষের বেশি ভারতীয় এই অ্যাপটি ব্যবহার করছেন। তাঁরা সকলেই এখন এই একই চিন্তায় ভুগছেন। তবে এই অ্যাপের মাধ্য়মে তথ্য চুরির বিষয়টিকে একেবারে উড়িয়ে দিল কেন্দ্র। সরকারের দাবি, যাঁরা যাঁরা বর্তমানে এই অ্য়াপ ব্যবহার করছেন তাঁদের সকলের তথ্যই সরক্ষিত রয়েছে।
আরগ্য সেতু অ্যাপ থেকে তথ্য চুরির বিষয়টি ভারতীয় সেনাদের তরফে প্রকাশ্যে আসার পরেই মোদী সরকারের কাছে অ্য়াপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সরকার এই অ্যাপটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন বলেও এদিন দাবি করেন তিনি। রাহুল গান্ধীর এহেন মন্তব্যের পরেই মুখ খোলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রাহুলের দাবি উড়িয়ে তিনি বলেন, “এটি অত্যন্ত শক্তিশালী একটি অ্যাপ যা দেশবাসীকে রক্ষা করবে। এর সাহায্যে ডেটা চুরি যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। অনেকই যানেন না প্রযুক্তির সাহায্যে কিভাবে মানুষের কল্যাণ করা যায়।”
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

