লকডাউন ১৭ মে পর্যন্ত, তার পর? সনিয়ার মুখে প্রশ্ন

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশ জুড়ে হওয়া লকডাউন পরিস্থিতি ও তার পরবর্তী অবস্থা নিয়ে উদ্বিগ্ন সনিয়া গান্ধি। চলতি সপ্তাহের বুধবারই কংগ্রেস সভানেত্রী  ভিডিও কনফারেন্সের মাধ্যমে কংগ্রেস  শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন। করোনা ভাইরাসকে রুখতে চলতি লকডাউন আর কতদিন বজায় থাকবে তা জানতে চান তিনি। আর যদি তা উঠেও যায় তবে লকডাউন পরবর্তী পরিস্থিতি সামলাতে মোদি সরকার কী ভাবনাচিন্তা করছে সেবিষয়েও প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সনিয়া এই প্রশ্ন করেন।ওই ভিডিও কনফারেন্সের বৈঠকে সনিয়ার বক্তব্যকে সমর্থন করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও বলেন, “সনিয়াজি যেকথা বলছেন তা একেবারেই ঠিক, আমাদেরও জানা দরকার লকডাউন -৩ এর পরে কী হবে?”

এছাড়া ও দেশের কৃষকদের বিষয়ে সনিয়া বক্তব্য রাখেন। তিনি তাদের, বিশেষত পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ধন্যবাদ জানান। কারণ তাঁরা সমস্ত অসুবিধা সত্ত্বেও দুর্দান্ত গমের ফলন দিয়েছেন এবং দেশের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছেন।

কংগ্রেস নেতা সুরজেওয়ালা জানান, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ওই বৈঠকে যোগ দিয়ে সনিয়া গান্ধির বক্তব্যকে সমর্থন করে বলেন, যদি সরকার বিরাট এক ত্রাণ প্যাকেজ ঘোষণা না করে, তবে এরপর রাজ্য তথা গোটা দেশ কীভাবে চলবে তা জানা নেই। এই পরিস্থিতিতে দেশ দশ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে। রাজ্যগুলি ত্রাণ প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীকে লাগাতার অনুরোধ করছে , কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে সেভাবে কিছু সাহায্য মেলেনি বলে দাবি করেন তিনি।

এর আগেও লকডাউন পদ্ধতি নিয়ে বারবার মুখ খুলেছে কংগ্রেস। রাহুল গান্ধি কটাক্ষ করে বলেছেন,লকডাউন মানে ‘পজ’ বোতামটা টিপে রাখা। এর মধ্যেই স্ট্র্যাটেজি ঠিক করতে হবে পরিস্থিতি মোকাবিলা করার। সনিয়া নানা আর্থিক পরামর্শ দিয়েছেন। গরিবের হাতে সরাসরি ৭৫০০ টাকা দেওয়ার কথা হলা হয়েছে। কথা পুরোপুরি শোনা হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube