পুলওয়ামা এনকাউন্টারে খতম প্রথমসারির হিজবুল জঙ্গি

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে মিলল সাফল্য। কাশ্মীরে সেনার এনকাউন্টারে মৃত্যু হল “মোস্ট ওয়ান্টেড” জঙ্গি রিয়াজ নাইকোর। জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরায় ওই শীর্ষ জঙ্গি কমান্ডারের সন্ধান পায় ভারতীয় সেনা। এই জঙ্গি দমন অভিযান সম্পর্কে জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে ওই অপারেশন শুরু হয়। যে বাড়িতে ওই শীর্ষ জঙ্গি নেতা লুকিয়ে ছিল, সেটিকে ঘিরে ফেলে প্রবল গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তা বাহিনী। সূত্রানুসারে, ওই জঙ্গি, কুখ্যাত জঙ্গি দল হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার ছিলেন। এবং কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি তালিকার অন্যতম।
সূত্র থেকে জানা যাচ্ছে ওই জঙ্গি নেতার সঙ্গীকেও এরই মধ্যে হত্যা করা হয়েছে। কিন্তু সরকারি ভাবে এই সংবাদ জানানো হয়নি। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। এবং এরপর থেকেই কাশ্মীরের মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
অপরদিকে আরেকটি গুলির লড়াইয়ে ঐ জেলার পাম্পোরে অঞ্চলের শারশালি গ্রামে খতম হয়েছে আরও দুই জঙ্গি। দুই এনকাউন্টারেই চলেছে বিপুল গোলাগুলি।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই জঙ্গি নেতার বিরুদ্ধে অভিযোগ সে স্থানীয় তরুণদের জঙ্গি দলে ‌যুক্ত হওয়ার জন্য পিররোচিত করত। পাশাপাশি আরও বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম বেশ কিছু পুলিশ আধিকারিকদের হত্যা করা।
গত রবিবার এক কর্নেল ও মেজর সহ পাঁচজন নিরাপত্তা কর্মী জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় জঙ্গিদের সঙ্গে এক এনকাউন্টারে শহিদ হন। এরপর সোমবার একই এলাকায় এক সিআরপিএফ-এর দলের উপরেও হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় তিনজনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube