আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার গভির রাতে ভারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা। একিসাথে ছিল কালবৈশাখীর দাপটও। এরইমধ্য়ে আগামী রবিবার পর্যন্ত ফের রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমান।

আবহাওয়া দফতর সুত্রের খবর, বুধবার ভোরে তিনটে ৫৫ মিনিট নাগাদ কালবৈশাখীর প্রভাব দেখা যায় কলকাতায়। যার ঠন্টায় গতিবেগ ছিল ৭১ কিলোমিটার। প্রায় তিন মিনিট ধরে শহরের বিভিন্ন এলাকায় এই কালবৈশাখীর স্থায়িত্ব ছিল। হাওয়া অফিস সুত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ওই একই স্থানে আগামী চার দিন স্থায়ী থাকবে। কিন্তু তা শক্তি সঞ্চয় করে নতুন করে অভিমুখ পরিবর্তন করবেনা বলেই আশা করা হচ্ছে। সুতরাং এই নিম্নচাপ থেকে ভবিষ্যতে সেভাবে আশঙ্কার কেন কারন নেই। পাশাপাশি মৎসজীবিদের জন্যও এই মুহূর্তে কোন সতর্ক বার্তা জানানো হয়নি। 

তবে আগামী কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সঙ্গে পূবালী গরম হওয়ার সংঘাতে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ কোচবিহারেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিরও  সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই ঝড়বৃষ্টির প্রভাব থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে আদ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪২.৬ মিলিমিটার। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube