দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পেট্রোলে ১০, ডিজেলে ১৩ টাকা শুল্ক বসাল কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে গত ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে সরকারের সমস্ত আয়ের উৎস। যার ফলে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। তাই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবার পেট্রোল ও ডিজেলের ওপর অতিরিক্ত শুল্ক চাপাল কেন্দ্র। জানা গিয়েছে, পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ১৩ টাকা করে কর বসিয়েছে কেন্দ্র। ৬ মে থেকে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

মার্চ মাস থেকে আন্তর্জাতিক তেলের দাম কম হওয়ার ফলে এই নিয়ে দ্বিতীয়বার পেট্রোল-ডিজেলের ওপর শুল্ক বাড়াল কেন্দ্র। মার্চের আগে পেট্রোল-ডিজেলের ওপর ৩ টাকা করে শুল্ক বাড়ানো হয়েছিল। তবে এক ধাক্কায় এতটা শুল্ক বাড়ানোর ঘটনা ইতিহাসে এই প্রথম। এই কর বৃদ্ধির ফলে পাম্প গুলিতে ওই দুই পেট্রো পণ্য়ের খুচরো মূল্যের কোনরকম পরিবর্তন ঘটবেনা বলেই জানা গিয়েছে। একইসাথে বিভিন্ন রাজ্যের কর কাঠামোর ওপর ভিত্তি করে পেট্রোল-ডিজেলের মূল্য প্রতি লিটারে ১০ থেকে ১৫ টাকা করেও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 

পেট্রোল-ডিজেলের ওপর এই অতিরিক্ত শুল্ক বাড়ানোর ফলে যা আয় হবে, তা সরকারে বিভিন্ন উৎপাদন খাতে ও অন্যান্য উন্নয়নমূলক কাজে লাগানো হবে বলে জানিয়েছে আইএএনএস। এবিষয়ে সেন্ট্রাল বোর্ড অব ইন্ডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস-এর তরফে জারি করা এই নোটিশে বলে হয়েছে, পেট্রোলের ক্ষেত্রে আবগারি শুল্ক প্রতি লিটারে দুই টাকা বাড়ানোর পাশাপাশি রোড সেস বাড়ানো হয়েছে আট টাকা। 

কেন্দ্রের বাড়ানো এই অতিরিক্ত আবগারি শুল্কের ভার বহন করবে একাধিক তেল বিপণন সংস্থাগুলি। যার ফলে অনেকখানি স্বস্তি মিলল সাধারণ মধ্যবিত্তদের। সরকারের অতিরিক্ত শুল্ক যুক্ত করে যদি পেট্রোল-ডিজেল সাধারণ মানুষকে কিনতে হত, সেক্ষেত্রে মধ্যবিত্তের পকেটে যে টান পড়ত, তা আর বলার অপেক্ষা রাখেনা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube