গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৫৮

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ১,৬৯৪ জন মানুষের এবং দেশে এখনও পর্যন্ত ৪৯,৩৯১ টি কোভিড-১৯ পজিটিভ কেস পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২,৯৫৮ টি নতুন ঘটনা প্রকাশ্যে এসেছে এবং ১২৬ জনের মৃত্যু হয়েছে। দেশে সফলভাবে এই অসুখের সঙ্গে লড়াই করে সেরে ওঠা রোগীদের সংখ্যা আজ, বুধবার সকালে ২৮.৭১ শতাংশ দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত মোট ১৪,১৮৩ জন রোগী সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত,রাজ্য়ে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্য়া ফের বাড়ল। বাংলায় ভাইরাসে আরও ৭ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মোট মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬৮। বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। পশ্চিমবঙ্গে করোনায় মোট আক্রান্তের সংখ্য়া ১৩৪৪। এই মুহূর্তে বাংলায় করোনায় চিকিৎসাধীন ৯৪০ জন। এদিন আরও ৪৬ জনকে ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় সুস্থ হয়েছেন ২৬৪ জন, নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube