মেয়াদ ফুরোলেও পুরসভার দায়িত্বে কি ফিরহাদ হাকিমই? জানা যাবে আজ

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা পুরনিগমে এই প্রথমবার প্রশাসক বসানো হতে চলেছে। যা ইতিহাসে প্রথম। পরিস্থিতি ঠিক থাকলে প্রশাসক হচ্ছেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। এ নিয়ে আজ নির্দেশিকা জারি করবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। নবান্ন সূত্রে এমনই খবর।

করোনাভাইরাস পরিস্থিতিতে নির্দিষ্ট সময় পুরভোট করা সম্ভবপর হয়নি। কিন্তু নিয়ম অনুযায়ী ২০১৫ সালে গঠিত পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। এই অবস্থায় কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ জানান, পুরনিগমে প্রশাসক বসানোর পথে রাজ্য হাঁটছে রাজ্য। 

সূত্রের খবর, ১৪ সদস্যের প্রশাসক মণ্ডলী বসানো হবে। তাতে বর্তমান বোর্ডের মেয়র, ডেপুটি মেয়র ও ১২ জন মেয়র পারিষদ থাকবেন। তবে চেয়ারপার্সন, বরো চেয়ারম্যানের মতো পদগুলি থাকছে না। এখন থেকে কাউন্সিলররা আর জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন না,বরং তাঁরা নিজেদের এলাকায় পুরনিগমের প্রতিনিধি হবেন বলে জানা গেছে।

তবে কোনও আমলা বা সরকারি আধিকারিকের পরিবর্তে বর্তমান পুরবোর্ডের সদস্যকে  প্রশাসকমণ্ডলীতে স্থান দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ফিরহাদকে প্রশাসক পদে বসানোর ছক আগে থেকেই কষে রাখা হয়েছিল। আগেও অনেক পুরসভার নির্বাচন করানো হয়নি। এখন করোনা পরিস্থিতিকে ঢাল করে কলকাতা পুরনিগমেও একই কাজ করা হচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube