নিউজটাইম ওয়েবডেস্ক : ফের জঙ্গি হত্যা। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, শারসালি গ্রামে ওই জঙ্গিকে খতম করা হয়েছে। সেখানে এখনও অভিযান চলছে।
গোপন সূত্রে এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলওয়ামায় দুটি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার রিয়াজ নাইকুর খোঁজে একটি অভিযান চলছে। তবে সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। কাশ্মীর উপত্যকায় সক্রিয় হিজবুল জঙ্গিদের পাণ্ডা এই রিয়াজ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামায় দুটি অভিযান চলছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ১২-১৫ টি বাড়ি থেকে সাধারণ নাগরিকদের উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গির কাছ থেকে একটি একে-৫৬ রাইফেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, গতরাত থেকে অবন্তীপুরার পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন উচ্চপদস্থ আধিকারিকরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

