নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে সব কেমন যেন ওলটপালট হয়ে গেছে। গত ২৫ মার্চ থেকে গৃহবন্দি দশা কাটাচ্ছেন দেশবাসী। প্রথম দফার লকডাউন শেষের পর ফের দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেও দেশে করোনা পরিস্থিতি বাগে আনা সম্ভব হয়নি। যার জেরে গত ৪ মে থেকে ফের ১৪ দিনের জন্য (তৃতীয় দফা) লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়। আগামী ১৭ তারিখ শেষ পর্যন্ত তৃতীয় দফার লকডাউন চলবে। তবে তার পর লকডাউন আবার বর্ধিত হবে কিনা সেবিষয়ে এখুনি কিছু বলা যাচ্ছেনা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং দেশের আর্থনীতির দিকটি মাথায় রেখে বেশ কিছু ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। একইসাথে এবার বিয়ের অনুষ্ঠান পালনের ক্ষেত্রেও বিধি-নিষেধ শিথিল করল কেন্দ্র।
বিয়ের মরশুমে যেন থমথমে সব জায়গা। আগে থেকে বিয়ের ঠিক থাকলেও লকডাউনের জেরে ভন্ডুল হয়েছে সেগুলি। এর ফলে আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক পরিবার। এবার সেই দিকটি বিবেচনা করে তৃতীয় দফার লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে জমায়েত করা যাবে বলে মঙ্গলবার জানিয়ে দিলেন মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য শালিলা শ্রীবাস্তব। তবে এই ছাড় বিয়ে বা শেষকৃত্যের ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য হবে। তবে সেক্ষেত্রেও থাকবে বেশ কিছু শর্ত। যেমন বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে উপস্থিত থাকতে পারবেন ৫০ জন। অন্যদিকে শেষকৃত্যের অনুষ্ঠানে একসাথে দূরত্ব বজায় করে অংশ নিতে পারবেন সর্বাধিক ২০ জন। সামাজিক দূরত্ব বজায় রাখতে শেষকৃত্যের জমায়েত করা যাবেনা বলে ১৫ মার্চ বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একইসাথে শেষকৃত্যে পাঁচজনকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু এবার তৃতীয় দফার লকডাউনে বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্যের ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্র।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

