নিউজটাইম ওয়েবডেস্ক : মদের দোকানে ভিড় এড়াতে দুটি নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। একদিকে সাধারণ ক্রেতাদের জন্য মদের ই-রিটেল শুরু হল। অর্থাৎ বাড়িতে বসেই এবার অনলাইনে মদ বুক করতে পারবেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে, মদের অফ-শপ বিক্রির জন্য সুরা-কুপন চালু করল রাজ্য।
সোমবার ঝাঁপ খোলার পর থেকেই রাজ্যের সর্বত্র মদের দোকানের সামনে তৈরী হয়েছে ভিড়।অধিকাংশ জায়গায় সামাজিক দূরত্বের বিধি মানা হচ্ছে না। পুলিশ-প্রশাসনেক চোখ রাঙানি কেও পরোয়া করছেন না অনেকেই। সেজন্য দোকানের সামনে ভিড় এড়াতে খুচরো বিক্রেতাদের পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও অনলাইনে মদ বুক করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ওয়েস্টবেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করে মদ বুক করা যাবে। তারপর নিকটতম মদের দোকানের তরফে তা সংশ্লিষ্ট ক্রেতার বাড়িতে দিয়ে আসা হবে। অর্থাৎ বাড়িতে বসেই নিজের পছন্দসই মদ পাবেন সুরাপ্রেমীরা। তবে ক্রেতাদের বয়স ২১-এর বেশি হওয়া বাঞ্ছনীয় বলে জানিয়েছে সরকার। সূত্রের খবর, সপ্তাহখানেকের মধ্যেই সাধারণ ক্রেতারা এই সুযোগ পাবেন। পাশাপাশি, মদের দোকানের সামনে সুরক্ষা-বিধি বজায় রাখার জন্য কুপন ব্যবস্থা চালু হচ্ছে। সেই ব্যবস্থায় মদের দোকানে গিয়ে আগে কুপন সংগ্রহ করতে হবে। তাতে নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে। সেই সময়মতো গেলে মিলবে মদ। ফলে এড়ানো যাবে ভিড়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

