মৃত্যুর গুজবে উত্তপ্ত কামারহাটি, মাথা ফাটল আইসি-র

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের মঙ্গলবার উত্তপ্ত কামারহাটি। সোমবার রাতে বেধড়ক প্রহারে গুরুতর আহত হন এক যুবক। যার জেরে মঙ্গলবার অভিযুক্ত কাউন্সিলরের বাড়ি ভাঙচুর চালাতে শুরু করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু পুলিশকে লক্ষ্য করেও স্থানীয় জনতা ইটবর্ষন শুরু করে। এমন হিংসাত্মক ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ইটের আঘাতে মাথা ফাটে এস.আই-এর।

ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ২৯ নং ওয়ার্ডে। ঘটনার সুত্রপাত সোমবার। এদিন স্থানীয় বেশ কয়েকজন যুবক ওই এলাকায় নিজেদের উদ্যোগেই ত্রান বিলি করেতে যান। কিন্তু অভিযোগ ওঠে, তৃণমূল কাউন্সিলার রুপালি সরকার ও তার দলবলের সেখানে উপস্থিত হন এবং তাঁদের এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। কেন কাউন্সিলার থাকতে তাঁরা এলাকায় ত্রান দিচ্ছেন সেবিষয়েও কড়া ভাষায় প্রশ্ন করেন রূপালিদেবী। এরপরেই কাউন্সিলারের নির্দেশে ত্রান দিতে আসা এক যুবক সৌমেন দাসকে বেধড়ক মারধর করে রূপালিদেবী দলবল। এবিষয়ে সৌমেনের মা বলেন, “ছেলে ত্রাণ বিলির উদ্যোগ নিয়েছিল। এতেই ওই কাউন্সিলর রেগে যান। রড, লাঠি, বাঁশ, ইট – হেন কোনও জিনিস নেই, যা দিয়ে ওকে পেটানো হয়নি। কাউন্সিলর চুলের মুঠি ধরে মেরেছে।” 

তড়িঘড়ি ঘটনাস্থল থেকে আহত সৌমেনকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে যমে মানুষে লড়ায়ের পর চালিয়ে যাচ্ছেন সৌমেন। ত্রান দিতে গিয়ে যুবকের এমন পরণতির জের মঙ্গলবার সকালে স্থানীয় কাউন্সিলর রূপালি সরকারের বাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। একইসাথে স্থানীয় তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর করা হয়। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ। তাদের ওপর চড়াও হয় উত্তপ্ত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া শুরু হতেই পাল্টা লাঠিচার্জ করো পুলিশ। স্থানীয়দের ছোঁড়া ইটে মাথা ফাটে এস.আই-এর। আহত হন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও তাঁর বাহিনী। এর পরেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় পরিস্থিতি। এই পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube