ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে করোনার থাবা, আক্রান্ত ১২ জন নার্স

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা সংক্রমণ যেন দিনের পর দিন বেড়েই চলেছে। মঙ্গলবার নবান্নে সংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪৪। একইসাথে টেক্কা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। এরই মধ্য়ে আবার পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ থাবা বসাল করোনা। এই হাসপাতালে এক সাথে ১২ জন নার্সের শরীরে মিলল কোভিড-১৯ এর সংক্রমণ।

ইতিমধ্য়েই ওই হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত শিশুকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি নতুন করে কাউকে ভর্তিও নেওয়া হচ্ছেনা। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, করোনার উপসর্গ থাকায় কয়েকদিন আগে ওই হাসপাতালের এক নার্সের নমুনা পরীক্ষা করা হয়। তাঁর রিপোর্ট পজেটিভ আসতেই ১৭ জন নার্সের সোয়াব, টেস্টের জন্য পাঠানো হয়। এই ১৭ জনের মধ্যে ১২ জনের রিপোর্টই পজেটিভ আসে। তাঁদের সকলকেই ইতিমধ্যে জোকা ইএসআই হাসপাতালে পাঠানো হয়েছে।

যত দ্রুত সম্ভব হাসপাতার খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কর্তৃপক্ষের তরফে। একইসাথে পুরো হাসপাতাল স্যানিটাইজ করা হবে বলেও জানানো হয়েছে। কিন্তু বর্তমানে যে সমস্ত শিশুরা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদের করোনা সংক্রমণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। এই পরিস্থিতিতে নতুন করে চিন্তায় পড়েছেন বহু শিশুর বাবা-মায়েরা। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube