ফের কালবৈশাখী, ভারি বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : দিন কয়েক আগে হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে গরমের দাপট একেবারেই বোঝা যায়নি। কিন্তু গত কয়েকদিন ধরেই ফের রোদের তাপে প্রাণ যেন যায় যায় দশা। তবে এবার আর চিন্তার কোন কারন নেই। রাজ্যে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসাথে রাজ্যের দু-চারটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। 

হাওয়া অফিস সুত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুতের সহ বৃষ্টিপাতের পাশাপাশি বেশ কিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কালবৈশাখীর প্রভাব থাকবে। একইসাথে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম সহ দক্ষিনবঙ্গের আরো বেশ কয়েকটি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। পাশাপাশি বিকেলের দিকে দেখা যেতে পারে কালবৈশাখীর দাপট।

অন্যদিকে বাংলাদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাছাড়া রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের ফলেই আবহাওয়াপ পরিবর্তন ঘটছে বলে অনুমান করা হচ্ছে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube