নিউজটাইম ওয়েবডেস্ক : সল্টলেকের সিটি সেন্টার ওয়ানের সামনের মদের দোকানে দেখা গেল এক আলাদা চিত্র। সুরাপ্রেমীদের কাছ থেকে পুলিশ পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চান।সল্টলেকে বাসিন্দা কিনা তা পরিষ্কার হওয়ার জন্যই এই উদ্যোগ।এবং সল্টলেকের বাসিন্দা নাহলে মদ মিলবে না বলে ও জানায় তারা।সরকারের নিয়মাবলী অনুসারে এমন কোনো বিধিনিষেধ না থাকা সত্ত্বে ও তবে কেন এমন সিদ্ধান্ত? মনে করা হচ্ছে, বিধাননগর থানার পুলিশ মূলত ভিড় এড়াতেই এই পন্থা অবলম্বন করেছেন।বহিরাগত রা অর্থাৎ সল্টলেকের বাসিন্দা ভিন্ন সল্টলেকের মদের দোকান থেকে মদ না পাওয়ার ফলে উপচে পড়া ভিড় কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবেন বলেই মনে করেছেন তারা।
প্রসঙ্গত,প্রায় ৪০ দিন পর মদের দোকান খুলল দেশের অধিকাংশ রাজ্যে ৷ সোমবার থেকে পশ্চিমবঙ্গেও স্ট্যান্ড অ্যালোন লিকার শপে শুরু হল মদ বিক্রি ৷ প্রথম দিনেই বিক্রি ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড ৷ মদ বেচে রাজ্যগুলির কোষাগারে জমা পড়েছে কোটি কোটি টাকা ৷ মাত্র একদিনে এত টাকার মদ বিক্রিতে অবাক সকলেই ৷ দোকান খোলার আগে থেকে লম্বা লাইন চোখে পড়ছে সর্বত্র ৷ ভোর রাত থেকেই লাইনে সুরাপ্রেমীরা ৷ শাটার উঠতেই কোথাও কোথাও শুরু হচ্ছে বাজি ফাটিয়ে বিজয় উৎসব ৷ রাজ্য নির্বিশেষে বেশিরভাগ জায়গায় ধরা পড়ছে একই চিত্র ৷Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

