মঙ্গলবার রাজস্থান থেকে ১১৮৮ জন শ্রমিক ফিরল রাজ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালে ১১৮৮ জন পরি‌যায়ী শ্রমিক রাজস্থান থেকে এসে পৌঁছল হুগলীর ডানকুনি রেলওয়ে স্টেশনে। প্রত্যেক জেলায় স্টেশনে স্টেশনে  স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে এই ফিরে আসা শ্রমিকদের জন্য।

পুলিশ সুত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি ফেরার ব্যবস্থা  করা হয়েছে। এর জন্য ৬৪টি বাস ও ৪২ টি ছোটো গাড়ির ব্যবস্থা কর হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে গত ১লা মে লকডাউনের মেয়াদ ২ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। তবে এই তৃতীয় দফায় কিছু ছাড় দেওয়া হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে।  বিভন্ন রাজ্যে আটকে থাকা পরি‌যায়ী শ্রমিক, পড়ুয়া, তীর্থ‌যাত্রী ও রোগীদের বাড়ি ফেরায় অনুমতি দিয়েছে কেন্দ্র।

রেলওয়ের তরফ থেকে গত বেশ কয়েকদিন ধরে শ্রমিক স্পেশাল ট্রেন এই বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube