????????????????????????????????????
নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয় দফার লকডাউনে জোন অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে গাড়ি চলাচলের অনুমতিও মিলেছে। সেজন্য অনুমোদিত ক্ষেত্রের গাড়িগুলির জন্য ই-পাস চালু করল কলকাতা পুলিশ। ই-পাসের জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সোমবার রাতের দিকে একটি টুইটবার্তায় কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্যের নির্দেশ মেনে যে সকল গতিবিধিতে ছাড় দেওয়া হয়েছে, সেগুলির জন্য আজ (মঙ্গলবার) সকাল সাতটা থেকে ই-পাসের আবেদন করা যাবে। রাজ্যের নির্দেশ মেনে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য ই-পাস দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তা শুধু কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় কার্যকর হবে। যদিও যারা কলকাতা এলাকার মূলত তারাই কলকাতা পুলিশের এই ই-পাসের সুবিধা পাবেন। নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতেই এই পাস মিলবে। এই পাস শুধুমাত্র সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চালু থাকবে। এদিন টুইট করে জানানো হয়েছে যারা এই পাসের অনুমতি চাইবেন তাদের নিদিষ্ট একটি লিঙ্কে গিয়েই অনুমতি চাইতে হবে। লিঙ্কটি হল- coronapass.kolkatapolice.org এই লিঙ্কে গিয়ে বেশকিছু তথ্যের ভিত্তিতেই কলকাতা পুলিশের তরফে মিলবে অনুমতি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

