ভীর দাসের ‘হাসমুখ’ নিয়ে সমস্যায় নেটফ্লিক্স

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় ওয়েব সিরিজ হাসমুখের স্ট্রিমিংয়ে অন্তবর্তী স্টে অর্ডারের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান ভীর দাসের একটি ওয়েব সিরিজ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় কিছুদিন আগে। এই সিরিজে আইনজীবিদের ভুমিকা নিয়ে বক্তব্য ভালো ভাবে গ্রহণ করেনি আইনজীবি মহল।

এই সিরিজে ‌যেভাবে আইনজীবিদের উপস্থাপিত করা হয়েছে তা নিয়ে প্রথম থেকেই অসন্তোষ পুঞ্জিভুত হচ্ছিল। এরপর দিল্লি হাইকোর্টে এই সিরিজের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এই মামলার মূল অভি‌যোগ ছিল এই সিরিজে আইনজীবিদের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে।

 ফলে নেটফ্লিক্সের এই অনুষ্ঠানের স্ট্রিমিং বর্তমানে বন্ধ করার আর্জি জানায় আইনজীবি আশুতোষ দুবে। তবে সোমবার দিল্লি হাইকোর্টের সঞ্জীব সচদেবের নেতৃত্বে থাকা জাস্টিস বেঞ্চ  এই আর্জি খারিজ করে দেয়। এই আর্জি খারিজ হলেও নেটফ্লিক্সের বিরুদ্ধে রুজু করা মামলা চলবে বলে জানায় বেঞ্চ।

আশুতোষ দুবে জানান, নেটফ্লিক্স এবং এমি এন্টারটেইনমেন্ট এর বিরুদ্ধে আইনজীবিদের ভাবমুর্তি নষ্ট করার অভি‌যোগে এই সিরিজে আইনজীবিদের বিরুদ্ধে করা মন্তব্য বাদ দেওয়ার দাবি জানিয়ে ‌যে মামলা করা হয়েছে তা চলবে। এই মামলায় ‌যে পিটিশনে বলা হয়েছে বিনা শর্তে ক্ষমা চাইতে হবে নেটফ্লিক্সকে।  

আইনজীবিদের অভি‌যোগ, এই সিরিজের প্রথম সিজনের ৪ নম্বর এপিসোড – বম্বাই কা বাম্বুতে আইনজীবিদের রীতিমত চোর – ডাকাত বলা হয়েছে। এমনকি তাদের ধর্ষকও বলেও কটুক্তি করা হয়েছে এই এপিসোডে। এই সমস্ত উক্তি সাধারণ মানুষের চোখে আইনজীবিদের অবস্থান নষ্ট করবে বলে আশঙ্কা অভি‌যোগকারী আইনজীবিদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube