ভাঁড়ার সামলাতে পেট্রোলের উরপর কোপ বসালে দিল্লি সরকার,রাজধানীতে দামি হল পেট্রোল

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে লিটার প্রতি পেট্রোলে ১.৬৭ টাকা দাম বেড়েছে। ৭.১০ টাকা করে দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে। সংবাদ সংস্থা পিটিাই সূত্রে এমনটাই জানা গিয়েছে। । লকডাউনের মাঝে এই প্রথম।

দিল্লিতে রাজ্য সরকার  ভ্যাট বাড়ানোর ফলেই রাজধানীতে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। তবে ভ্যাট যেহেতু রাজ্য সরকারের আওতায় পড়ে, সুতরাং রাজধানীতে দাম বাড়া মানেই দেশের বাকি সব রাজ্যেই বাড়বে পেট্রোল ডিজেলের দাম, এমনটা নয়।

রাজধানী ছাড়াও মঙ্গলবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে দাম বৃদ্ধি হয়েছে অসম, হরিয়ানা, নাগাল্যান্ড, কর্নাটক, মুম্বই এবং চেন্নাইয়ে।

কলকাতায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ৭৩.৩০ এবং ৬৫.২০ টাকা।

এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবারই বলেন যে করোনা ভাইরাসের কারণে এতদিন দেশের শিল্প ও কলকারখানা এবং পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল। এখন কিছু ক্ষেত্রে ধীরে ধীরে সেগুলোকে ছাড় দেওয়ায় দেশে জ্বালানির দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। 

রাষ্ট্রের আয়ত্তাধীন তৈল বিপণন সংস্থাগুলি, যেমন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালনায় দেশে খুচরো বাজার জ্বালানি বিক্রির প্রায় ৯০% দোকান রয়েছে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube