জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা জুলাই মাসে, ঘোষণা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মাঝে ঘোষিত হল জয়েন্ট মেইন ও নিট পরীক্ষার দিন। মঙ্গলবার সোশাল মিডিয়া মারফত অনলাইনে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। জুলাইয়ের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে নেওয়া হবে জয়েন্ট মেইন পরীক্ষা, এমনটাই ঘোষণা করেন তিনি। ২৬ জুলাই হবে নিট পরীক্ষা। পাশাপাশি, জয়েন্ট অ্যাডভান্স পরীক্ষার সময় ও ঘোষণা করেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরায়েল ‘নিশঙ্ক’।

মঙ্গলবার দুপুর ১২ টার সময় উন্নয়ন মন্ত্রী ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেন। সেখানে তিনি ছাত্র ছাত্রীদের সমস্যার কথা শোনেন এবং যতটা সম্ভব তার সমাধান সূত্র বের করেন। তিনি জানান, জয়েন্ট ও নিট পরীক্ষার সম্ভাব্য তারিখের কথা।  সবকিছু ঠিক থাকলে ও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী জুলাই মাসেই হবে পরীক্ষা। তিনি জানান, জয়েন্ট অ্যাডভান্স পরীক্ষা হবে ২৮ তারিখ।

ন্যাশেনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার দিন ছিল চলতি বছরের ৩ মে। পরীক্ষা স্থগিত হওয়ার পর  মানবসম্পদ উন্নয়ন বিভাগের তরফে জানানো হয়েছিল, মে মাসের শেষ সপ্তাহে নিট পরীক্ষা হবে। একইসঙ্গে এপ্রিল মাসের বদলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শেষ সপ্তাহে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube