কেন্দ্রের কাছে নতিস্বীকার করে সঠিক আক্রান্তের সংখ্যা জানালো রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রের মারাত্মক চাপের কাছে হার মেনে অবশেষে সোমবার প্রথমবারের জন্য মোট আক্রান্তের সংখ্যা জানাল পশ্চিমবঙ্গ। তথ্যে যে কিছু ভুলভ্রান্তি ছিল, সেটিও স্বীকার করে নেন মুখ্যসচিব। কোমর্বিডিটি সহ করোনায় কতজন মারা গিয়েছেন, মেডিক্যাল বুলেটিনে সেই তথ্যও প্রকাশ করা হয়। 

সেই অনুসারে নিজেদের তথ্য বানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা পজিটিভ অবস্থায় মৃত ১৩৩। এর মধ্য ৭২জন কোমর্বিডিটিতে মারা গিয়েছেন। করোনার কারণে মৃত্যু ৬১জনের। মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯, অর্থাৎ একলাফে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৯৬।

কলকাতায় আক্রান্ত ৬৫৯জন। সংলগ্ন হাওড়ায় ২৪১জন ও উত্তর ২৪ পরগনায় ১৭৮, দক্ষিণে ২৪ পরগনায় ৩৩ ও হুগলিতে ৪১জন। অধিকাংশই যারা মারা গিয়েছেন তারা কলকাতার বাসিন্দা। 

রাজ্যে কন্টেনমেন্ট জোন বেড়ে হয়েছে ৫১৬। এর মধ্যে ৩১৮টি কলকাতায়। ৭৪টি হাওড়ায় ও ৮১টি উত্তর ২৪ পরগনায়।

দেশের মধ্যে মোট আক্রান্তের সংখ্যায় নয় নম্বরে এখন পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র। সবমিলিয়ে সারা দেশে আক্রান্ত ৪৬,৪৩৩, মৃত ১৫৬৮।

রাজ্যে জোন-ভিত্তিক বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে। তার প্রভাব করোনা কেসের সংথ্যায় পড়ে কিনা, সেটা দেখার। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube