করোনা মোকাবিলায় ১৪৪ ধারা জারি করা হল মুম্বাইয়ে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় আগামী ১৭ই মে প‌র্যন্ত এবার ১৪৪ ধারা জারি করা হল মুম্বাই শহরে। মহারাষ্ট্র পুলিশ সুত্রে খবর শহরে করোনা রুখতে কনটেইনমেন্ট জোন গুলিতে গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা।  

১৪৪ ধারা অনুসারে শহরের কোথাও ৪ বা তার বেশি মানুষের জমায়েত করা ‌যাবে না। রাত ৮ টা থেকে সকাল ৭টা প‌র্যন্ত এক বা একাধিক মানুষ চিকিৎসাজনীত কারণ ছাড়া বেরতে পারবেন না বাইরে। জানায় মুম্বাই পুলিশ।

মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যায় দেশে শীর্ষে। এখন এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৪,৫৪১। মৃত্যু হয়েছে ৫৮৩ জনের।

শুক্রবারই দেশে তৃতীয় প‌র্যয়ের লকডাউন শুরু হল। এই লকডাউন চলার কথা আগামী ১৭ই মে প‌র্যন্ত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube