নিউজটাইম ওয়েবডেস্ক : গ্রিন জোনে সমস্ত বিধি নীষেধ মেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা হলেও, রেড এবং গ্রিন জোনের কনটেইনমেন্ট জোনগুলি এখনও থাকবে তালা বন্ধ। সোমবার রাত ৮ টায় রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হয় এই নির্দেশিকা এবং সোমবার থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয় সেখানে।
অত্যাবশ্যক পরিষেবা যেমন চলছিল তেমন চলবে। তবে কনটেইনমেন্ট এলাকা গুলিতে দোকান খোলার অনুমতি দিলেও কড়া ভাবে সমস্ত নির্দেশ মেনে চলতে হবে, অন্যথায় জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন। স্বরাষ্ট্র সচিব এদিন জানান, রাজ্যে মোট ৫১৬ টি কনটেইনমেন্ট জোন রয়েছে। তার মধ্যে ৩১৮টি কলকাতা পুরসভার অন্তর্গত। মোট কনটেইনমেন্ট জোনের বেশিরভাগই রেড জোনের মধ্যে, এবং কিছু আছে অরেঞ্জ জোনে।। এছাড়া উঃ চব্বিশ পরগণায় ৮১টি, হাওড়ায় ৭৪টি, হুগলীতে ১৮টি, পূর্ব মেদিনিপুরে ৯টি, পশ্চিম মেদিনিপুরে ৫টি, মালদহে ৯টি, নদীয়ায় এবং দার্জিলিংএ দুটি করে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান জলপাইগুরী, এবং কালিম্পঙে একটি করে কনটেইনমেন্ট এলাকা রয়েছে। কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা ও জেলা পুরসভার ওয়েবসাইটে পাওয়া যাবে এই তালিকা। কনটেইনমেন্ট এলাকা ছাড়া বাকি সমস্ত জায়গায় একক দোকান হলে খোলা যাবে। এছাড়া এই এলাকায় মিষ্টির দেকান খোলার সময়ও বদলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা হচ্ছে। চায়ের দোকান খুললেও সেখানে আড্ডা দেওয়া যাবে না। গ্রিন জোনে সেলুন, পার্লার খোলা গেলেও রাস্তার ধারের বা ফুটপাতের বেচা কেনা শুরু করা যাবেনা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

