নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল আক্রান্তের সংখ্যা, জানাল নবান্ন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১২৫৯। এদের মধ্যে ৯০৮ জন চিকিৎসাধীন। মৃত্যু হয়েছে ৬১ জনের।
ডেলি বুলেটিনে সোমবার মুখ্য সচিব রাজীব সিনহা জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল অর্থাৎ ৩রা মে-এর বুলেটিন অনুযায়ী রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৩। সেই অনুসারে বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যার হিসেবে নতুন আক্রান্তের সংখ্যা হওয়ার কথা ২৪৫। এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হলে মুখ্য সচিব জানান, এর আগে করোনার তথ্য বিশ্লেষণ ও পরিবেশনের যে প্রক্রিয়া ছিল তা অত্যন্ত জটিল ছিল। এর ফলে পেশ করা সংখ্যা ও সেই মুহুর্তে আদপ সংখ্যার মধ্যে বেশ খানিকটা ফারাক থেকে যেত। কারণ বেশ কিছু তথ্য নথিভুক্ত হত না। তবে তিনি আস্বস্ত করেন যে সোমবারে পেশ করা তথ্য সামগ্রিক ভাবে সঙ্কলিত।
নবান্নের পেশ করা তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল মোট মৃতের সংখ্যা ছিল ৫০। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেক ১০ লক্ষ জনসংখ্যার মধ্যে মৃত্যের হার ১.৪৭। এবং রাজ্যে সুস্থতার হার ১০ লক্ষের মধ্যে ১৩.৯৮। প্রতি ১০ লক্ষ নমুনায় ১৩.৯৮ পজিটিভ।
করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, রাজ্যের করোনা মৃত্যু অডিট কমিটির তথ্য অনুযায়ী রাজ্যে করোনায় মৃত ১০৫ জনের মধ্য ৩৩ জনের মুলত করোনায় মৃত্যু হয়েছে। বাকি সমস্ত রোগীর মৃত্যুর কারণ ছিল কো-মর্বিডিটি।
এদিন বৈঠকে মুখ সচিব রাজীব সিনহা স্বীকার করেন, ত্রুটি পূর্ণ টেস্ট কীট ও প্রয়োজনের তুলনায় কম সংখ্যায় ল্যাব থাকার কারণে রাজ্যে টেস্টের সংখ্যা বেশ কম। কিছুদিন আগেও রাজ্যে প্রত্যেক ১০ লক্ষ মানুষে টেস্ট হচ্ছিল ১০৯ জনের। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৭৯। তিনি এও জানান, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২,২০১টি নমুনা পরীক্ষা হয়েছে। এবং এখনও পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৫,১৬৬ টি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

