নিউজটাইম ওয়েবডেস্ক : পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ট্রেনের ভাড়া কে দেবে সেই নিয়ে প্রায় প্রতিযোগিতায় নেমেছে কেন্দ্র ও বিরোধী দলগুলি। এদিন কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সনিয়া গান্ধী ভিডিও বার্তার মাধ্যমে জানান, ঘরমুখী শ্রমিকদের থেকে কেন্দ্র বিবেকহীনভাবে ট্রেনের ভাড়া নিলেও, কংগ্রেস তাঁদের বিবেক বিস্মৃত হয়নি। কংগ্রেসের রাজ্য স্তরে শ্রমিকদের ট্রেনের ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হবে।
এই নিয়ে প্রকাশ্যে সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। এরপরই তড়িঘড়ি কেন্দ্রের তরফ থেকে সাফাই দেওয়া হয় এই বিষয়ে। পদ্ম শিবীরের তরফ থেকে এই দিন জানানো হয়, শ্রমিকদের জন্য দেওয়া বিশেষ ট্রেনের ভাড়ার ৮৫ শতাংশ ভর্তুকী দিচ্ছে রেল, এবং বাকি ১৫ শতাংশ দেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। বিবৃতিতে কংগ্রেস নেত্রিকে পাল্টা কটাক্ষও করা হয়।
সোমবার এই বিবৃতিতে বিজেপি কর্তারা জানান, রেলের তরফ থেকে দেওয়া ৮৫ শতাংশ ভর্তুকীর মধ্যে ট্রেন, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং ফিরতি যাত্রার সমস্ত খরচ অর্ন্তভুক্ত। বাকি যে ১৫ শতাংশ রাজ্যকে দিতে হবে তা বেশ কম। ফলে রাজ্য সরকার গুলির ওপরও কোনো রকম চাপ পরবেনা।
এই বিবৃতিতে সনিয়া গান্ধীকে কটাক্ষ করে বলা হয়, রেলের কাজে হস্তক্ষেপ না করে, রাজ্য স্তরে কংগ্রেসকে এই জরুরী পরিবেশের মধ্যে রাজনীতি না করে সমাজের হিত কাজ করার জন্য অনুপ্রেরণা দিলে অনেক কাজে দেবে। বিজেপির দাবি সনিয়ার মন্তব্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

