নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে লকডাউন গোটা দেশে। কিন্তু এই পরিস্থিতিতেও ফের উত্তপ্ত হল উপত্য়কা। সোমবার ফের জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্দওয়ায় সিআরপিএফ-এর টহলদারি দলের উপর হামলা চালাল জঙ্গিরা। জঙ্গিদের গুলির আঘাতে এদিন শহিদ হয়েছেন ৩ জওয়ান। আহত কমপক্ষে আরও ৭ জন।
সুত্রের খবর, এদিন সিআরপিএফ বাহিনীর ওপর এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। জবাবে পাল্টা গুলি ছোড়েন জওয়ানরাও। দুপক্ষের গুলির লড়াইয়ে ৩ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছেন। তবে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় অন্যান্য বাহিনীও। এবিষয়ে এক সিআরপিএফ আধিকারিক বলেন, “গুলির লড়াই চলছে। আমাদের কয়েকজন সেনাও আহত হয়েছেন। তড়িঘড়ি এলাকা থেকে বহু নাগরিককে উদ্ধার করে পাঁচজনের একটি দল। যৌথ অভিযানে খতম করা গিয়েছে দুজন জঙ্গিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র।” একদিন আগেই তথান শনিবার সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে হান্দওয়াড়া। স্থানীয়দের প্রাণ বাঁচাতে গিয়ে এদিন শহিদ হন পাঁচজন প্রাণ হারান। তাঁদের মধ্য়ে রয়েছেন সেনাবাহিনীর দুজন পদস্থ আধিকারিক, একজন কর্নেল, একজন মেজর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

