৭ মে থেকে দেশে ফেরানো হবে বিদেশে আটকে পড়া ভারতীয়দের, বড়সড় ঘোষণা কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, তীর্থযাত্রী ও পর্যটকদের ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল। শুক্রবার এই সিদ্ধান্তই ঘোষণা করেছিল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার ফের বিদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য সুখবর শোনাল মোদী সরকার। সুত্রের খবর অনুযায়ী, আগামী ৭ মে থেকেই বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করবে কেন্দ্র। 

জলপথে এবং আকাশপথে ওই সমস্ত ভারতীয়দের দেশে ফেরানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের দূতাবাস গুলিকে এবং হাই কমিশনারগুলিকে তাদের দেশে আটকে পড়া ভারতীয়দের তালিকা বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল মেনেই বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফেরানো হবে বলে জনাচ্ছে কেন্দ্র। তবে প্রয়োজন হলে বাণিজ্যিক বিমানেরও সাহায্য নেওয়া হতে পারে। তবে সেক্ষেত্রে যাত্রীদের থেকেই টিকিটের দাম নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। 

২৫ এপ্রিল দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকেই কর্মসুত্রে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন। প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের অভাবে অনেকেই আবার পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের এই দূরবস্থার দিকটি বিবেচনা করেই তাঁদের ঘরে ফেরোনার জন্য উদ্যোগ নেয় ভারতীয় রেল। শুক্রবার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করে রেল মন্ত্রক। রবিবার ‘শ্রমিক স্পেশাল’ সেই ট্রেনের ভাড়াও জানিয়ে দেওয়া হয় রেলের তরফে। কিন্তু ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের কাছে ভাড়া দাবি করায় ইতিমধ্যেই বিরোধীদের রোষানলে পড়েছে মোদী সরকার। মোদী সরকারকে তীব্র আক্রমণ করে এদিন সোনিয়া গান্ধী জানিয়ে দেন, পরিযায়ী শ্রমিকদের টিকিটের ভার বহন করবে কংগ্রেস। এর পর অবশ্য শ্রমিকদের বাড়ি ফেরাতে বিশেষ ট্রেনে শ্রমিকদের ভাড়ার ৮৫ শতাংশ কেন্দ্রের তরফে দেওয়া হবে বলে জানানো হয়। একইসাথে বলা হয় বাকি ১৫ শতাংশ রাজ্যগুলিকে দিতে হবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube