রেশনের পাশাপাশি ৩ হাজার টাকা করে দেওয়া হোক রাজ্যবাসীকে, দাবি দিলীপের

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা ভাইরাস থাবা বসানোর পর থেকেই মমতা সরকারকে নানা ভাবে আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তথ্য গোপনের অভিযোগ থেকে শুরু করে মৃতদের লাশ গায়েব, এসব ক্ষেত্রে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন দিলীপ ঘোষ। এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠালেন তিনি। দিলীপের অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা কাজে লাগাচ্ছেনা রাজ্য। আর ঠিক সেকারনেই কেন্দ্রের দুটি প্রকল্পের টাকা বাংলার মানুষ পাচ্ছেননা।

একইসাথে এদিন দিলীপের অভিযোগ, মোদী প্রশাসনের বদনাম করতে উঠেপড়ে লেগেছে বাংলা। তাই এফসিআই-এর গোডাউন থেকে পাঠানো ভালো চালের বস্তা বদলে দেওয়া হচ্ছে। আর এই ঘটনার সাথে যোগ রয়েছে খাদ্যমন্ত্রীরও। এই বিস্ফোরক অভিযোগের পরেই রেশনের পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষকে ৩০০০ টাকা করে দেওয়ার দাবি জানান তিনি।

সোমবার থেকে রাজ্যে গ্রিন জোনের পাশাপাশি রেড জোন গুলিতেও শর্তসাপেক্ষে মদের দোকান খোলার ছাড়পত্র দিয়েছে রাজ্য। এবিষয়েও মমতা সরকারকে তোপ দাগেন দিলীপ। তাঁর কথায়, আবগারি দফতরের আয় অনেকটাই বেশি। তআই সরকার নিজের স্বার্থের কথা চিন্তা করেই রাজ্যে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীকে পাঠানো খোলা চিঠিতে এদিন রাজ্যের করোনা পরীক্ষা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যার তুলনায় মৃতের হার অনেক বেশি বলেও এদিন দাবি করেন তিনি।

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube