নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সঠিক তথ্য জানাচ্ছেনা রাজ্য সরকার। পূর্বে এহেন অভিযোগ বার বার উঠেছে। এবার ফের মমতা সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অবিযোগ আনল কেন্দ্রীয় প্রতিনিধি দল। ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে প্রাথমিক পর্যবেক্ষণ রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় এই দল। কিন্তু রাজ্য সরকারের তরফে দেওয়া তথ্যের সাথে তাঁদের প্রাপ্ত তথ্য়ের অনেকখানি গরমিল রয়েছে বলে এদিন দাবি করেন দক্ষিণবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্রা।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে করোনার পুরো রিপোর্ট জানানো হয়। এবিষয়ে অপূর্ব চন্দ্রা বলেন, ৩০ এপ্রিল রাজ্য সরকার করোনা নিয়ে একটি স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করে, যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা যা দেখানো হয়, তা কেন্দ্র সরকারকে পাঠানো রিপোর্টের রোগীর সংখ্য়া থেকে অনেক কম। রাজ্য সরকারের ওই বুলেটিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা যেখানে ৫৭২, কেন্দ্রীয় সরকারকে পাঠানো রিপোর্টে রোগীর সংখ্যা সেখানে ৯৩১। মৃতের সংখ্যার ক্ষেত্রেও বিস্তর ফারাক রয়েছে দুই রিপোর্টে। এদিন তাই চিঠিতে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের গুরুতর অভিযোগ তোলেন অপূর্ব চন্দ্রা। উল্লেখ্য, রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দু’সপ্তাহ ধরে রাজ্যেই রয়েছে কেন্দ্রীয় ওই প্রতিনিধি দল। ইতিমধ্য়ে তাঁরা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর পরিদর্শন করেছেন। এই চারটি জেলায় কমপক্ষে ৫০ লক্ষ মানুষ রয়েছেন কিন্তু তাঁদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যা যা গ্রহণ করা উচিত ছিল তা সরকারের তরফে করো হয়নি বলেই এদিন চিঠিতে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় অপূর্ব চন্দ্রাকে। টেস্টের সংখ্যা বাড়ানো ও ল্যাবের জন্য অস্থায়ী ডাটা অপারেটর নিয়োগ প্রসঙ্গে রাজ্যের সিদ্ধান্ত সঠিক বলেও চিঠিতে জানিয়েছেন অপূর্ব বাবু।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

