নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা সংক্রমণ রুখতে ২৫ এপ্রিল আচমকাই লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই কর্মসুত্রে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে আটকে পড়েন। কিন্তু পর্যাপ্ত পরিমান খাবার, বাসস্থান ও ওষুধ না মেলায় একসময় পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বহু শ্রমিক। তাঁদের কথা মাথায় রেখেই শুক্রবার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করে রেল মন্ত্রক। রবিবার ‘শ্রমিক স্পেশাল’ সেই ট্রেনের ভাড়াও জানিয়ে দেওয়া হয় রেলের তরফে। কিন্তু ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের কাছে ভাড়া দাবি করায় ইতিমধ্যেই বিরোধীদের রোষানলে পড়েছে মোদী সরকার। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে এবার একহাত নিলেন বিজেপি নেতা এবং রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
এদিন তিনি বলেন, ‘যে শ্রমিকেরা খেতে পাচ্ছেন না, তাঁদের থেকে ট্রেনের ভাড়া চাওয়া অত্যন্ত অন্যায়। যদি এয়ার ইন্ডিয়া বিদেশে আটকে পড়া ভারতীয়দের বিনামূল্যে ফিরিয়ে দিতে পারে, তাহলে রেল কেন পারবে না। আর রেলকে যদি টাকা দিতেই হয়, তাহলে সেই টাকা মেটানো হোক পিএম কেয়ারস ফান্ড থেকে।’ এই বক্তব্যের কিছু পরেই সুব্রহ্মণ্যম জানান, এই বিষয়ে রেলমন্ত্রী পীযুশ গয়ালের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গিয়েছে, ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনে শ্রমিকদের ভাড়ার ৮৫ শতাংশ কেন্দ্র দেবে। আর বাকি ১৫ শতাংশ নেওয়া হবে রাজ্য গুলি থেকে। শ্রমিকদের ট্রেনে ওঠার ক্ষেত্রে কোন টিকিট কাটার প্রয়োজন হবেনা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

