নিউজটাইম ওয়েবডেস্ক : এইডস বা ডেঙ্গির মতো করোনাভাইরাসের টিকাও হয়ত কোনও দিন আবিষ্কার হবে না। এমনই মনে করছেন বিশ্বের চিকিৎসাহবিজ্ঞানীদের একাংশ।
পৃথিবীজুড়ে চলেছে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য প্রয়োজনীয় টিকা আবিষ্কারের জন্য গবেষণা। শোনা যাচ্ছে, এই ব্যাপারে বর্তমানে একশোটিরও বেশি গবেষণা চলছে এবং তার মধ্যে দুটির ফল এবার মানবদেহে পরীক্ষা করার পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। তার জেরে গোটা বিশ্বে করোনা প্রকোপ থেকে নিষ্কৃতি পাওয়ার আশা জেগেছে মানবজাতির। কিন্তু তার মধ্যেই অন্য এক সম্ভাবনার কথা শুনিয়েছে সিএনএন-এর সাম্প্রতিক রিপোর্ট। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের বিশ্ব স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডেভিড নাবারোর মতে, কিছু কিছু ভাইরাস রয়েছে যাদের এখনও পর্যন্ত প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তাঁর দাবি, সমস্ত জীবাণুরই প্রতিষেধক যে বের হবেই , এমন তত্ত্ব ও সঠিক নয়। যদি তা আবিষ্কার করাও যায়, সমস্ত পরীক্ষা সেই প্রতিষেধক উত্তীর্ণ হবে, এমন ভাবাও ভুল। আবার ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর ডিরেক্টর অ্যান্থনি ফাউচির মতে, ১২-১৮ মাসের মধ্যে করোনা সংক্রমণের টিকা আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। ‘হু’ জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে ১০২টি গবেষণার মধ্যে মাত্র ৮টি মানবদেহে পরীক্ষা করার মত পর্যায়ে পৌঁছেছে। তবে তার জীবাণুনাশক ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে এখনও বহু দেরি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

