কৃতজ্ঞ ব্রিটিশ প্রধানমন্ত্রী, চিকিৎসকের নামে রাখলেন ছেলের নাম

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি করোনার থাবা থেকে মুক্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দীর্ঘ লড়াইয়ের পর করোনা যুদ্ধে জয়ী হয়েছেন তিনি। সাক্ষাৎ মৃত্যুর মুখে থেকে ফিরে এসে সেই লড়াইয়ের অভিজ্ঞতা সকলের সাথে ভাগও করে নিতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার বরিসের করোনা লড়াইয়ের সঙ্গী দুই চিকিৎসককে সম্মান প্রদানের স্বার্থে এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর বাগদত্তা ক্যারি সাইমন্ডস। জানা গিয়েছে ওই দুই চিকিৎকের নামেই নিজেদের সদ্যজাত সন্তানের নামকরণ করেছেন তাঁরা।

শনিবের ইনস্টাগ্রামে নিজের এবং সদ্যোজাত সন্তানের একটি ছবি পোস্ট করেন ব্রিটেনের ফার্স্ট গার্লফ্রেন্ড ক্যারি সাইমন্ডস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আমরা আমাদের সন্তানের নাম রেখেছি উইলফ্রেড লরি নিকোলাস জনসন। তিনি আরও লেখেন, সন্তানের নামটি আমাদের পিতামহ এবং বরিসের দুই চিকিৎসক, যাঁরা করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞপনের উদ্দেশ্য়ে রাখা হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে নিজের সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন ৩২ বছর বয়সী সাইমন্ডস, ওই সদ্যজাতর নামের ব্যাখ্যা দিতে গিয়ে এদিন তিনি লেখেন, ‘সদ্যজাত সন্তানের প্রথম দুটি নাম রাখা হয়েছে বরিসের দাদু উইলফ্রেড এবং আমার দাদু লরির নামে। পরের নিকোলাস নামটি রাখা হয়েছে বরিসের দুই চিকিৎসক ডঃ নিক প্রইস ও ডঃ নিক হার্টের নাম থেকে অনুপ্রাণিত হয়ে।’ একইসাথে এদিন তিনি ইউসিএলএইচ-এর এনএইচএস প্রসূতি বিভাগের পুরো টিমকেই ধন্যবাদ জানান।

গত বুধবার বরিস এবং ক্যারির প্রথম সন্তেনের জন্ম হয়। যদিও আরও ৫ সন্তান রয়েছে ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বরিস জনসনের। বেশ কিছুদিন ধরেই করোনার সাথে লড়াই করছিলে বরিস। টানা বেশ কিছুদিন তাঁকে আইসিইউতেও রাখা হয়েছিল। অবশেষে চিকিৎসকদের প্রচেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube