নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা না হলেও রাজ্য থেকে মদের দোকান খোলার কথা বলা হয়। দোকান খোলার সাথে সাথেই শহরের বিভিন্ন এলাকায় ভীড় উপচে পড়ল মদের দোকানে। ভীড় সামলাতে হিমশীম খেতে হল পুলিশকে। শুধু পশ্চিম বঙ্গই নয় অন্যান্য শহর থেকেও উঠে এল একই চিত্র।
কালীঘাটের একটি মদের দোকানে প্রায় ৫০০-র ও বেশি লোক জড়ো হয়। দোকান খোলার সাথে সাথে হুড়োহুড়ি শুরু হয়, সকলেই আগে দোকানের সামনে পৌঁছে যাওয়ার চেষ্টা করায় শুরু হয় বচসা। বেগতিক দেখে লাঠি চার্জ করে পুলিশ তাতেও অবস্থা নিয়ন্ত্রণে না আসায় দোকান বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই। একই চিত্র দেখা যায় ভবানীপুরে যদু বাবুর বাজারের কাছের দোকানেও। উত্তর থেকে দক্ষিণে এই চিত্রই দেখা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী কনটেইনমেন্ট জোন ছাড়া বাকি সমস্ত জায়গায় মদের দোকান খোলা যাবে। এই সবুজ সংকেতের পরই রাজ্য জুড়ে শুরু হয় জল্পনা। শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় যেখানে শহরের ২২টি মদের দোকানের তালিকা প্রকাশ করা হয়। তবে আবগারী দফতর জানায় তাদের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে কনটেইনমেন্ট জোন ছাড়া প্রথমে ১৪ চি ও পরে ২২টি দোকানের তালিকা তৈরা করা হয়। তবে শনিবারের ঘচনা দেখে বেশ আশঙ্কিত লালবাজার। সুত্রের খবর, নবান্নে জানানো হয়েছে এই রকম চললে সামাজিক দুরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে উঠবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে আপাতত মদের দোকান খোলার পরই প্রায় এক ঘন্টা মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

