লকডাউনের তৃতীয় দফায় সোনার দাম সামান্য উর্ধ্বমুখী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের জেরে দেশব্যাপী লকডাউনের প্রথম দুই দফাতেই সোনা ও রুপোর দামে রেকর্ড উত্থান দেখা দিয়েছে। তৃতীয় দফার লকডাউনে বাজারের কী হাল দাঁড়ায়, সে দিকে নজর রয়েছে বিনিয়োগকারীদের। 

 তৃতীয় দফার লকডাউন চালুর প্রথম দিনে বাজারে সামান্য উত্থান দেখা দিয়েছে সোনার দামে। এ দিন ১০ গ্রাম সোনার দাম গত শুক্রবারের চেয়ে ৩৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৭৭০ টাকা। 

অন্য দিকে, রুপোর দাম প্রতি কেজিতে আগের দিনের তুলনায় ১,১০০ কমেছে। 

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র রাজেশ খোসলা জানিয়েছেন, দেশের বিভিন্ন কেন্দ্রে সোনা-রুপোর দামে পার্থক্য দেখা যাওয়া অস্বাভাবিক নয়। 

শুদ্ধতার মান অনুসারে সোনার গয়নার সঙ্গে থাকা হলমার্কে ২৩ ক্যারেট সোনার জন্য ৯৪৮, ২২ ক্যারেট সোনার জন্য ৯১৬, ২১ ক্যারেট সোনার জন্য ৮৭৫ এবং ১৮ ক্যারেট সোনার জন্য ৭৫০ সংখ্যা লেখাই দস্তুর। 

একই ভাবে রুপোর শুদ্ধতা যাচাইয়েও সংখ্যা মেনে চলা হয়। খাঁটি (৯৯.৯%) রুপো বোঝাতে ব্যবহার করা হয় ৯৯৯ সংখ্যা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube