বিশেষ সম্প্রদায়কে আক্রমণের অভিযোগে ফের এই আই আর দায়ের অর্ণব গোস্বামীর বিরুদ্ধে

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের এফ আই আর দায়ের হলো অর্ণব গোস্বামীর বিরুদ্ধে।এবার মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত একটি মসজিদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে এফআইআর হল অর্ণবের নামে। রবিবার এই কথা জানিয়েছে মুম্বই পুলিশ।  

পালঘরে সাধুহত্যা নিয়ে মন্তব্য করে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন অর্ণব গোস্বামী। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। এরপর ২৯শে এপ্রিল রিপাবলিক টিভির এই সঞ্চালক নিজের শোতে দেখিয়েছিলেন এক মসজিদের ছবি, সেখানে প্রশ্ন করেছিলেন ১৪ এপ্রিল সেখানে অত লোক এল কোথা থেকে।মসজিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঠিক এই ঘটনার পরই দক্ষিণ মুম্বইয়ের পাইধোনি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন রাজা এডুকেশনের সম্পাদক ইরফান আবুবকর শেখ। 

শেখের মতে, একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছেন অর্ণব। তাঁর দাবি যে ১৪ এপ্রিল বান্দ্রা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের ভিড় করার ক্ষেত্রে মসজিদের কোনও ভূমিকা নেই। আইপিসির ১৫৩, ১৫৩-এ, ৫০০, ৫১১ ও ১২০-বি ধারায় কেস দায়ের হয়েছে অর্ণবের বিরুদ্ধে। 

পালঘর মামলায় সুপ্রিম কোর্ট অর্ণবকে তিন সপ্তাহের জন্য গ্রেফতারির হাত থেকে মুক্তি দেয়। এবার অন্য একটি মামলায় অভিযোগ যুক্ত হল বিতর্কিত সঞ্চালকের বিরুদ্ধে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube