নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় করোনা আক্রান্ত আরও ২ চিকিৎসক। তারা পিয়ারলেস হাসপাতালের ২ চিকিৎসক। আক্রান্তদের বিধাননগরের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আরও ১ জন নার্স ও ২ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সমস্ত সুরক্ষাবিধি মেনে চলা সত্ত্বেও ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কী করে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পিয়ারলেস হাসপাতালের ২ চিকিৎসকের দেহে আগেই করোনা সংক্রমণ মিলেছিল। এবার করোনার শিকার আরও ২ চিকিৎসক। সঙ্গে আক্রান্ত নার্স ও স্বাস্থ্যকর্মীরাও। সংক্রমণের উৎস খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত,মার্চের শুরুতে এগরায় বিয়ে বাড়ি গিয়ে করোনায় আক্রান্ত বৃদ্ধ পিয়ালেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। এর পর ২ চিকিৎসকের দেহে করোনার সংক্রমণ মেলে। কিন্তু এত দিন পরেও সংক্রমণ জারি থাকায় চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা। মুখ খোলেনি স্বাস্থ্য দফতরও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

