নিউজটাইম ওয়েবডেস্ক :
শুধুমাত্র আলাদা হয়ে পড়া অসহায় কর্মী ও ছাত্রদের রাজ্যে ফেরাতেই ট্রেন ও বাস বুক করা যাবে। রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে এমনই কড়া বার্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা চিঠিতে পরিযায়ী শ্রমিক ও পড়ুয়াদের নিজের রাজ্যে ফেরার বিষয়ে প্রশাসনিক উদ্যোগের এমনই সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, লকডাউনে আটকে পড়া অসহায় মানুষের কথা ভেবেই এই ছাড়ের ব্যবস্থা করেছে কেন্দ্র।
কিন্তু সেই ঘোষণার পরেই অন্য রাজ্যে থাকা শ্রমিকদের ফেরাতে বাস ও ট্রেনের বুকিং করতে উঠে পড়ে লেগেছে রাজ্য প্রশাসনগুলি। বিষয়টি নিয়ে এই কারণেই ক্ষুব্ধ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক।
গত সপ্তাহে ভিডিয়ো কনফারেন্সে ক্যাবিনেট সচিব রাজীব গৌবাও স্পষ্ট জানিয়েছিলেন যে, লকডাউনে পরিবহণে ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র বিচ্ছিন্ন ও নিরুপায়দের কথা ভেবেই। এই তালিকায় ভিনরাজ্যে থেকে যাওয়া মানুষের সুবিধা মিলবে না।
কিন্তু দেখা গিয়েছে, বিরোধী ও জনতার চাপে পড়ে সেই নির্দেশাবলী মানছে না রাজ্য প্রশাসন। এই কারণেই রবিবার কেন্দ্রীয় নির্দেশিকার ব্যাখ্যা করে চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্র সচিব।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

