নিউজটাইম ওয়েবডেস্ক : এবছরের শেষেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তাদের হাতে চলে আসবে, এমনটাই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়াল থেকে সম্প্রচারিত ফক্স নিউজের “টাউন হল” অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে এবছরের শেষের মধ্যেই আমাদের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে। মানব দেহে গবেষণার ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, তারা স্বেচ্ছাসেবক। তারা জানে যে তারা কী করছে। পাশাপাশি ট্রাম্প আরও জানান যে সেপ্টেম্বরে স্কুল এবং বিশ্ববিদ্যালয় খোলার চেষ্টা করা হবে। তিনি চান যে বাচ্চারা স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করুক।
করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য সমস্ত দেশই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছু দেশে ভ্যাকসিনের ট্রায়াল বা পরীক্ষাও শুরু হয়ে গেছে। ট্রাম্প জানিয়েছেন যদি অন্য দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারে আগে, তাতেও তিনি খুশিই হবেন। কে ভ্যাকসিন তৈরি করল তাতে তার কিছু যায় আসে না, এখন তিনি শুধু চাম এমন একটি ভ্যাকসিন হাতে আসুক যা এই মারণ ভাইরাসকে আটকে দিতে পারে, বলেছেন ডোনাল্ড ট্রাম্প।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

