ঋষি-প্রয়াণের দু’দিনের মধ্যেই ছেলের চুল কাটার ছবি পোস্ট, সমালোচিত করিনা

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মধ্য়ে সকলেই গৃহবন্দি দশা কাটাচ্ছেন। বাদ পড়েননি বলি পাড়ার তারকারাও। লকডাউনে বাড়ি বসে তাঁরা কী করছেন সেই সবকিছুর খুঁটিনাটিই ফ্যানেদের সাথে শেয়ার করছেন তারকরা। গত বেশ কয়েকদিনের মতো শনিবার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিনা কাপুর খান। যেখানে দেখা যাচ্ছে সইফ আলি খান ছোট্ট তৈমুরের চুল কেটে দিচ্ছেন। লকডাউনে ছেলের হেয়ারস্টাইলের দ্বায়িত্ব পড়েছে বাবার কাঁধেই। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করার জেরে সমালোচনার মুখে পড়লেন বেবো। 

দুবছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর অবশেষে বৃহস্পতিবারই মৃত্যু হয়েছে ঋষি কাপুরের। রণধীর কাপুরের কন্যা করিনা কাপুরের নিজের কাকা তথা ঋষি কাপুরের মৃত্যুতে কী বন্দুমাত্র শোকাহত নন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়ায় তৈমুর ও সইফ আলি খানের ছবি পোস্ট করার পর থেকে এরকমই কিছু প্রশ্ন ভেসে আসছে বলি তারকার উদ্দেশ্য়ে। নেটিজেনদের কথায়, ‘ঋষিজি মারা গিয়েছেন দু’দিনও হয়নি, আপনি ছেলের চুল কাটাতে ব্যস্ত হয়ে পড়লেন!’ অনেকেই অবার প্রশ্ন করেছেন, ‘সত্যিই কী আপনার পরিবারে কারোর মৃত্যু হয়েছে?’ কেউ আবার লিখেছেন, ‘এখনও দু’দিন কাটেনি, কীভাবে আপনারা মজা করতে পারছেন?’

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube