লকডাউনের পর সামাজিক দূরত্ব মেনে শুরু হবে শ্যুটিং! জোর জল্পনা টলি পাড়ায়

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে টলিপাড়ার সমস্ত শুটিং। কবে থেকে তা চালু হবে, তা নিয়েই এখন উঠছে হাজারো প্রশ্ন। ইতিমধ্যেই সেবিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে একাধিক শর্তের ভিত্তিতে শ্যুটিং শুরু করার কথা বলা হয়েছে। আর সেই বিধিনিষেধের তালিকার মধ্যে প্রথমেই রয়েছে সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের কথায়, শুটিং ফ্লোরে দুই ব্যক্তির মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব রেখে তবেই কাজ করতে হবে। কিন্তু এই প্রস্তাব মেনে আদৌ কী ধারাবাহিকের শ্যুটিংয়ের কাজ শুরু করা সম্ভব? এখন তা নিয়েই টলি পাড়ার অন্দরমহলে চলছে টল।

যদিও এবিষয়ে আগে থেকেই চ্যানেল ও প্রোডিউসার অ্যাসোসিয়েশন ভাবনা-চিন্তা শুরু করেছে বলে এদিন দাবি করেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় প্রযোজক ও পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, প্রথমে চ্যানেলের তরফে প্রস্তাব দেওয়া হয়, সব কিছু ভালোভাবে স্যানিটাইজ করে তারপর শ্যুটিং করার জন্য। কিন্তু লকডাউন শুরু হওয়ায় একেবারেই বন্ধ করে দিতে হয় শ্যুটিং। 

শৈবাল বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, “প্রাথমিকভাবে ২০-২৫ জনকে নিয়ে শুটিং করা যায়র প্রস্তাব দিই আমরা। অনেকদিন থেকেই নিজেদের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। কারণ, এনিয়ে কোনও নির্দেশিকা আমরা জারি করতে পারি না। শুদু আলোচনাই করতে পারি। কিন্তু বিষয়ে যদি কোন নির্দেশিকা জারি করতে হয় তাহলে প্রত্যেককে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। একইসাথে আলোচনায় বসতে হবে মেক-আপ, ক্যামেরা, শিল্পী সব সংগঠনের প্রধানদেরও। তার থেকেও বড় কথা স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারের নির্দেশিকা মেনে চলতে হবে। কিন্তু একথা সত্যি যে সোশ্যাল ডিসটেন্স মেনে শুটিং করা সম্ভব নয়। মেক-আপ ম্যানকে যেমন মেক-আপের স্বার্থে আর্টিস্টের মুখের কাছে যেতে হবে তেমনই ডিরেক্টরকেও আর্টিস্টের কাছে গিয়েই শট বোঝাতে হবে। এককথায় দু’জন মানুষের মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রেখে শুটিং করা একপ্রকার অসম্ভব। তার চেয়ে ভাল প্রত্যেকের বাড়ি গিয়ে শুটিং করা।”

তবে লকডাউনের পরে শ্যুটিং শুরু প্রসঙ্গে শৈবাল বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, “বিষেশজ্ঞদের থেকে এই নির্দেশিকাগুলি আসা উচিত বলেই আমার মনে হয়। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের কথাও মেনে চলতে হবে। এটা ডিরেক্টরস অ্যাসোসিয়েশন প্রস্তাব মাত্র। এবার আমরা আমাদের তরফে প্রেস রিলিজ করব। এবং সমস্ত দিক ভেবেচিন্তে তবেই চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube