লকডাউনে খুলবে মদের দোকান, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ জাভেদ আখতারের

নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার তথা ৩ মে দ্বিতীয় দফায় লকডাউনের মেয়দ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার কেন্দ্র সরকারের তরফে জানান হয়েছে, ৪ মে থেকে ফের দু’সপ্তাহের জন্য বাড়ানো হল। একইসাথে শর্তসাপেক্ষে এদিন মদের দোকান গুলি খোলার বিষয়েও সবুজ সংকেত দেয় সরকার। কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তে এদিন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার জাভেদ আখতারকে। তাঁর আশঙ্কা, সরকারের এই সিদ্ধান্তের জেরে আরও বাড়তে পারে গার্হস্থ্য হিংসা।

গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে দেশজুড়ে লকডাউন। তখন থেকেই গৃহবন্দি দশা কাটাচ্ছেন দেশের প্রতিটি মানুষ। মদ্যপ্রেমীদের জন্যও এই লকডাউন অসনি সংকেত বয়ে নিয়ে এসেছিল। দীর্ঘ দিন থেকে মদের দোকান বন্ধ থাকার ফলে প্রাণ যায় যায় দশা সুরাপ্রেমীদের। দীর্ঘদিন মদ না পেয়ে অনেক ক্ষেত্রেই মদ্যপায়ীদের অসৎ উপায় অবলম্বন করতে দেখা গিয়েছিল। অনেককেই আবার মদ না পেয়ে ঘুমের ওষুধ, রাসায়নিক বা রং খেয়ে ফেলতেও দেখা গিয়েছে। কেউ কেউ বাড়িতেই বানানোর চেষ্টা করছেন মদ । মদ না পেয়ে আত্মহত্যার ঘটনাও কম ঘটেনি । এতকিছুর পরে সুরপ্রমীদের অবশেষে সুখবর শোনাল সরকার। কনটেনমেন্ট জোন বাদে প্রায় সর্বত্রই বেশ কিছু শর্তের ভিত্তিতে মদের দোকান খোলার সিদ্ধান্ত জানানোর পরেই ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করতে দেখা য়ায় জাভেদ আখতারকে। 

এদিন তিনি ট্যুইটে লেখেন, “লকডাউন চলাকালীন মদের দোকান খোলার প্রভাব আরও মারাত্মক হবে। একাধিক সমীক্ষাতেই দেখা গিয়েছে, লকডাউনের জেরে গার্হস্থ্য হিংসার পরিমান আগের তুলনায় অনেকগুন বেড়েছে। কাজেই মদের দোকান খুললে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন মহিলা এবং শিশুরা, তা আর বলার অপেক্ষা রাখেনা।”

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube