করোনার জের! সামাজিক দূরত্ব বজায় রাখতে লাঠি দিয়ে মালাবদল সারলেন যুগল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস সারা দেশে আতঙ্ক ছড়িয়েছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে শুক্রবার দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ ফের দু’সপ্তাহের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক। দেশের এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে প্রায় সবকিছুই। যদিও তৃতীয় দফার লকডাউনে গ্রিন জোনগুলিতে বেশ কিছু ছাড় ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু লকডাউনের মধ্যেই বিভিন্ন কৌশল অবলম্বন করে বিয়ে সারছেন একাধিক যুগল। তবে এবার বিয়ে করতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে লাঠি দিয়ে মালাবদল করে ভাইরাল হল মুম্বইয়ের এক যুগল।

দেশ থেকে কবে করোনা ভাইরাস বিদায় নেবে তার কোন ঠিক নেই। আর এই ভাইরাসের সংক্রমণ না কমলে লকডাউন শিথিল করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই লকডাউন ওঠার ভরসা না করে অনেকেই ইতিমধ্যে অভিনব কৌশলে বিয়ে সারছেন। সম্প্রতি মুম্বইয়ের এক যুগলকে দেখা যায়, তাঁরা দুই পুলিশকর্মীর তৎপরতায় বিয়ে সেরেছেন। এমনকি পুলিশের জিপসিতে চড়েই এদিন শ্বশুরবাড়িতে যেতে দেখা যায় কনেকে। কেউ আবার রেশন আনতে গিয়ে নতুন বউ নিয়ে বাড়ি ফিরেছেন। এমনকি ভিডিয়ো কনফারেন্সেই বিয়ের মতো এমন অনুষ্ঠান সেরে ফেলতেও দ্বিধাবোধ করেননি যুগলেরা। এদিনও মুম্বইয়ের এই যুগলের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল অভিনবত্ব। সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরেই এদিন সাত পাকে বাঁধা পড়েন ওই যুগল। কিন্তু মালাবদল করলে তো সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। তাই লাঠির ওপর ভরসা রেখেই বরকে এদিন মালা পরালেন কনে। একই উপায়ে কনের গলায় মালা তুলে দিলেন বর। 

তাঁদের এই অভিনব মালাবদল পদ্ধতি সাথে সাথেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। আর সাথে সাথে তা ভাইরালও হয়ে যায়। যদিও নেটিজেনদের একাংশ এই মালাবদল পদ্ধতির স্বার্থকতা নিয়েও প্রশ্ন তুলেছেন. তাঁদের কথায়, গ্লাভস না পরে এই ভাবে লাঠি দিয়ে মালাবদল করে কী আদৌ করোনা সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব! তবে এই নানা ধরনের প্রশ্নের মাঝেও কোথাও যেন বিয়ের রীতি পালনের এই অভিনব পন্থা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষকে মুগ্ধ করেছে। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube